বানিয়াচংয়ে মসজিদের হিসাব নিয়ে সংঘর্ষ, আহত ১৩; এলাকায় উত্তেজনা

এ.কে ফয়জুল ইসলাম: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বাগজুর গ্রামের হিয়ালতলা মসজিদের হিসাব সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

গত রাত আনুমানিক ১টার দিকে হারুন ও সালামের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে তা উত্তেজনায় রূপ নেয়। পরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষে অন্তত ১০ থেকে ১৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কুতুব মিয়া ও সুরুজ আলিসহ চারজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এ প্রেরণ করা হয়েছে। অন্য আহতদের হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল এ চিকিৎসা দেওয়া হয়েছে।

বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয় মুরুব্বি ও গণ্যমান্য ব্যক্তিরা সালিশের মাধ্যমে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে।


শেয়ার করুন