গণহত্যা-স্বাধীনতা দিবস উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। এসময় উপস্থিত ছিলেন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, মুক্তিযোদ্ধা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। 


শেয়ার করুন