শায়েস্তাগঞ্জে রেস্টুরেন্টে মোবাইল কোর্ট, ৫ প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌর এলাকায় বিভিন্ন রেস্টুরেন্টে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, ভেজাল তেল ব্যবহার এবং খাদ্যপণ্যে টেক্সটাইল রং মেশানোর অভিযোগে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

শনিবার শায়েস্তাগঞ্জ পৌর এলাকার বিভিন্ন রেস্টুরেন্টে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযান চলাকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, মেয়াদোত্তীর্ণ ও নিম্নমানের তেল ব্যবহার এবং খাদ্যপণ্যে টেক্সটাইল রং মেশানোর প্রমাণ পাওয়ায় পাঁচটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো— আল খলিফা রেস্টুরেন্ট, শাহজালাল লাইভ বেকারি, পানাহার রেস্টুরেন্ট, ধানসিঁড়ি রেস্টুরেন্ট ও হাঁসের বাড়ি রেস্টুরেন্ট।

অভিযান সংশ্লিষ্টরা জানান, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মালিকদের খাদ্য প্রস্তুত ও পরিবেশনে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া 


শেয়ার করুন