সদর থানা পুলিশের অভিযানে ৬ পলাতক আসামি গ্রেফতার

সদর থানা পুলিশের অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৬ পলাতক আসামিকে গ্রেফতার করেছে। শনিবার থেকে রবিবার ভোর পর্যন্ত তাদেরকে গ্রেফতার করা হয়। সদর থানার ওসি (তদন্ত) সফিকুল ইসলাম জানান, পুলিশ ওয়ারেন্টের আসামিদের গ্রেফতারে মাঠে নেমেছে। এ অভিযান নিয়মিত চলবে। রবিবার তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।


শেয়ার করুন