প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রোববার ভোররাতের দিকে পুর্ব বুল্লা গ্রামের প্রবাসী তৌহিদুল ইসলামের বসত ঘরের গেইট কৌশলে খুলে মোটরসাইকেলটি নিয়ে যায় কয়েকজন চোর। পথে আঞ্চলিক মহাসড়কের মনতৈল এলাকায় গিয়ে মোটরসাইকেলটি বন্ধ হয়ে যায়। তখন চোরদের গতিবিধি স্থানীয়দের সন্দেহ হয়। এ সময় তারা মোটরসাইকেলটি কোথা থেকে আনা হয়েছে জানতে চাইলে চোর চক্রের কয়েকজন পালিয়ে যায়। এ সময় জনতা আকিবুলকে আটক করে মোটরসাইকেলসহ পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় তৌহিদুল ইসলাম বাদি হয়ে লাখাই থানায় একটি মামলা দায়ের করেছেন।
লাখাই থানার এসআই মোঃ জিয়াউর রহমান জানান, আটককৃত চোরকে থানায় নিয়ে আসার পর মামলা দায়ের করা হয়েছে। তাকে হবিগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। তার রিমান্ড চাওয়া হবে। সে কোনো সংঘবদ্ধ চক্রের সঙ্গে সম্পর্ক আছে কি না।
লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক বলেন, স্থানীয়দের সাহসিকতা ও দ্রুত পদক্ষেপের কারণে চোরকে হাতেনাতে আটক করা সম্ভব হয়েছে। আমরা সাধারণ জনগণকে ধন্যবাদ জানাই।
