আজমিরীগঞ্জে আদালতের আদেশনামা ১৪৪ ধারা আইন অমান্য করে দিনে দুপুরে পুকুর থেকে মাছ ধরার অভিযোগ পাওয়া গিয়েছে। উপজেলার আজমিরীগঞ্জ থানার ফতেহপুর গ্রামের মৃত উহাদ মিয়ার ছেলে উকেদ আলী উক্ত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সুত্রে জানা যায় অভিযুক্ত ব্যক্তি একই গ্রামের মৃত আইন উল্লার ছেলে উম্মদ আলী জোরপূর্বক উল্লেখিত ভুমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে ও পুকুর থেকে মাছ ধরে নিয়ে যাচ্ছে। অভিযোগকারী উকেদ আলী জানায়, আমার মালিকানা পুকুর থেকে উম্মদ আলী ও তার সাঙ্গপাঙ্গরা জোরপূর্বক মাছ ধরে নিয়ে যাচ্ছে, আমি আইনের আশ্রয় নিলে পুলিশ ও এলাকার মেম্বার সহ উপস্থিত থেকে নিষেধ দিলেও তারা নিষেধ না মেনে মাছ ধরে নিয়ে যাচ্ছে,আমি আইনের মাধ্যমেও তার কোন প্রতিকার পাচ্ছি না, তিনি ( উকেদ আলী ) বলেন ১৪৪ ধারা অমান্য করে নির্দ্বিধায় তারা আমার পুকুরের মাছ ধরে নিয়ে যাচ্ছে। আমি বার বার আইনের আশ্রয় নিয়েও কোন কাজ হচ্ছে না। পুকুরের অন্য এক মালিক ও পৃথক অভিযোগকারী ডালিম মিয়া বলেন, আমাদের বৈধ কাগজপত্র থাকা সত্যেও পুলিশের আচরণ প্রশ্নবিদ্ধ, উম্মেদ আলী তার কিছু সঙ্গী নিয়ে জোরকরে মাছ ধরে নিয়ে যাচ্ছে তারা ১৪৪ ধারাও অমান্য করে, ডালিম মিয়া বলেন যখন পুলিশ আসে তখন তারা সরে যায়, পরে আবার ফিরে এসে মাছ ধরা শুরু করে। এতে আমাদের প্রায় প্রায় ৫ পাঁচ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এই বিষয়ে দায়িত্বপ্রাপ্ত আজমিরীগঞ্জ থানার এএসআই নজরুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে দীর্ঘ দিনের বিরোধ রয়েছে, তবে মিমাংসার জন্য আলোচনা চলছে, আমরা দুই পক্ষকে ডেকে সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছি। ওসি মহোদয় ছুটিতে আছেন, তিনি এলে বসে বিষয়টি সমাধান করা হবে।
খবর বিভাগঃ
হবিগঞ্জ
