প্রতিদিনই এই সড়কে ছোট-বড় দুর্ঘটনা ঘটছে বলে জানিয়েছেন স্থানীয়রা। যাত্রীবাহী যানবাহন চলাচলে ভোগান্তির পাশাপাশি বাড়ছে সময় ও খরচ। বিশেষ করে রোগী পরিবহন, শিক্ষার্থী ও কৃষিপণ্য আনা-নেওয়ায় চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এলাকাবাসীকে।
অভিযোগ রয়েছে, গত এক দশকের বেশি সময় ধরে বিভিন্ন জনপ্রতিনিধি এই সড়ক ব্যবহার করলেও এর সংস্কারে কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি। নির্বাচনের সময় প্রতিশ্রুতি মিললেও বাস্তবায়নের ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি নেই। বিভিন্ন সময়ে মানববন্ধন, স্মারকলিপি প্রদান ও প্রশাসনের আশ্বাস মিললেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। স্থানীয় বাসিন্দারা জানান, “এই সড়ক আমাদের একমাত্র ভরসা। কিন্তু এখন এটি আমাদের জন্য অভিশাপে পরিণত হয়েছে। প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।”
বর্তমান সংসদ সদস্য দায়িত্ব গ্রহণের পর সড়কটির উন্নয়নের কথা উল্লেখ করলেও এখনো দৃশ্যমান কোনো কাজ শুরু হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী অবিলম্বে সড়কটির সংস্কার কাজ শুরুর দাবি জানিয়েছেন। তাদের মতে, এই সড়কের উন্নয়ন হলে শুধু যোগাযোগ ব্যবস্থাই সহজ হবে না, বরং পুরো অঞ্চলের অর্থনৈতিক কার্যক্রমও গতিশীল হবে।
