সিলেটে বিনা খরচে বিয়ের পিঁড়িতে ১২৬ তরুণ-তরুণী

সিলেটে কোন খরচ ছাড়াই বিয়ে দেওয়া হলো ১২৬ তরুণ-তরুণীর। বৃহস্পতিবার নগরীর একটি কনভেনশন হলে বর্ণিল উৎসবের মধ্যে এই (২য় পাতায় দেখুন) গণবিয়ে সম্পন্ন হয়। আর্থিকভাবে অসচ্ছল এবং এতিম ১২৬ জন তরুণ-তরুণী, যারা অর্থাভাবে প্রাপ্তবয়স্ক হয়েও বসতে পারেননি বিয়ের পিঁড়িতে, তাদের জন্যই মহাধুমধাম আর উৎসবের আমেজে এই গণবিবাহের আয়োজন করা । যার মাধ্যমে এই ৬৩ নবদম্পতির নতুন জীবনের সূচনা হলো।

স্বেচ্ছাসেবী সংগঠন সিডস অব ব্লেসিংস এর আয়োজনে যুক্তরাজ্য প্রবাসী তরুণদের সংগঠন সিডস অব সাদাকাহ-এর অর্থায়নে এই গণবিবাহ সম্পন্ন হয়। তাছাড়া নবদম্পতির নতুন জীবনকে স্বাচ্ছন্দ্যময় করতে প্রায় দুই লক্ষ টাকা সমমূল্যের ৭৭ প্রকারের গৃহস্থালি সামগ্রী উপহার হিসেবে দেওয়া হয়।

সিডস অব সাদাকাহ’র সংগঠন প্রধান মো. জয়নুল আবেদিন বলেন, "আমাদের লক্ষ্য সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষদের জন্য আনন্দ এবং স্বনির্ভরতার পথ তৈরি করা। আজকের এই আয়োজন তারই এক উজ্জ্বল উদাহরণ।"

সিডস অব সাদাকাহ’র আয়োজক ডা. ওরকাতুল জান্নাত যোগ করেন, নতুন জীবনের শুরুতে এই সঙ্গ ও সহায়তা তাদের মনে নতুন আশা ও উদ্দীপনা জাগাবে।

তিনি বলেন, এ ধরনের উদ্যোগ শুধু একটি বিয়ের আয়োজন নয়, বরং নতুন জীবনের প্রতি আত্মবিশ্বাস ও আশার আলো জাগিয়ে তোলে। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে ভবিষ্যতেও এমন মানবিক উদ্যোগ অব্যাহত রাখবো ইনশাআল্লাহ।


শেয়ার করুন