মাধবপুর উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ২২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ভারতীয় জিরা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ১৬ এপ্রিল ভোররাতে নোয়াহাটি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি সন্দেহভাজন ট্রাক থামিয়ে তল্লাশি চালিয়ে বালুর নিচে লুকানো বিপুল পরিমাণ জিরা উদ্ধার করা হয়। জব্দকৃত জিরার আনুমানিক মূল্য ২২ লাখ ৫০ হাজার টাকা। এসব মালামাল সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
খবর বিভাগঃ
হবিগঞ্জ
