ভিন্ন ক্যাপশনে ওয়াজ মাহফিলের ভিডিও প্রচার: হবিগঞ্জে কন্টেন্ট ক্রিয়েটরসহ আটক ২

স্টাফ রিপোর্টার, হবিগঞ্জ: হবিগঞ্জ সদর উপজেলার জালালাবাদ এলাকায় অনুষ্ঠিত একটি ওয়াজ মাহফিলের ভিডিও ভিন্ন ও বিভ্রান্তিকর তথ্যসংবলিত ক্যাপশন দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের অভিযোগে এক কন্টেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, রিচি ইউনিয়নের জালালাবাদ গ্রামের সাবাজ মিয়া (৪৪) গত ৮ এপ্রিল হবিগঞ্জ সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি কন্টেন্ট ক্রিয়েটর মেহেদী হাসান সৌরভ (২৫)-কে প্রধান অভিযুক্ত হিসেবে উল্লেখ করেন।

অভিযোগে বলা হয়, গত ৭ এপ্রিল রাতে জালালাবাদ শাহী ঈদগাহ মাঠে একটি ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিল চলাকালে বৃষ্টি শুরু হলে প্রধান অতিথি মাওলানা মোশতাক ফয়েজীকে প্যান্ডেলের নিচে বসিয়ে নসিহত প্রদানকালে একটি ভিডিও ধারণ করা হয়। পরবর্তীতে ওই ভিডিওটি সম্পাদনা করে ভিন্ন ও মনগড়া ক্যাপশন সংযোজন করে ‘WAZ’ নামের একটি ফেসবুক পেইজে প্রচার করা হয়। ভিডিওটি ইতোমধ্যে প্রায় দেড় মিলিয়ন ভিউ অর্জন করেছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট আলেম ও আয়োজক সংগঠনের মানসম্মান ক্ষুণ্ন হয়েছে দাবি করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়।

পরে হবিগঞ্জ সদর মডেল থানার এসআই আলী আকবরের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে হবিগঞ্জ শহরের কালিবাড়ি ক্রস রোড এলাকা থেকে বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউনিয়নের মৃত কামরুল ইসলামের ছেলে মেহেদী হাসান সৌরভ এবং হবিগঞ্জের রিচি ইউনিয়নের দৌলতপুর গ্রামের ছালেক মিয়ার ছেলে মোসাহিদ মিয়াকে আটক করে থানায় নিয়ে আসে।  এব্যাপারে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন যানান   তাদের বিরুদ্ধে আইন গত ব্যাবস্থা পক্রিয়াধীন রয়েছে


শেয়ার করুন