স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের অনন্তপুর এলাকায় নিখোঁজ হওয়ার প্রায় ৬ ঘণ্টা পর জান্নাতুল ইসলাম রিমু (৬) নামে এক শিশুর মরদেহ ডোবা থেকে উদ্ধার করা হয়েছে।
শুক্রবার বিকাল ৪টার দিকে বাড়ির পাশ থেকে নিখোঁজ হয় রিমু। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে রাত সাড়ে ১০টার দিকে স্থানীয়দের সহায়তায় অনন্তপুর এলাকার একটি ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
উদ্ধারের পরপরই তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রিমু অনন্তপুর এলাকার আসকির মিয়ার মেয়ে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
খবর বিভাগঃ
হবিগঞ্জ
