হবিগঞ্জ শহরে পারিবারিক কলহের জেরে নিজের সন্তানকে পুকুরে নিক্ষেপের অভিযোগ উঠেছে মা-বাবার বিরুদ্ধে। ঘটনাটি শনিবার বিকেলে শহরের পৌর শ্মশানঘাট এলাকায় ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি ও ঝগড়ার এক পর্যায়ে তাদের কোলের শিশুসন্তানকে পাশের একটি পুকুরে ফেলে দেন তারা। এ সময় আশপাশের লোকজন বিষয়টি দেখতে পেয়ে দ্রুত শিশুটিকে উদ্ধার করেন। পরে স্থানীয়রা মা-বাবা ও শিশুটিকে হবিগঞ্জ সদর থানায় নিয়ে যান। শিশুটি বর্তমানে সুস্থ রয়েছে বলে জানা গেছে।
খবর বিভাগঃ
হবিগঞ্জ
