স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ জেলার সুজাতপুর ইউনিয়নের সিংগাইর এলাকায় নবনির্মিত ব্রিজ উদ্বোধনের মাত্র দুই দিনের মাথায় নামফলক (নেইম প্লেট) চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ব্রিজটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. সাখাওয়াত হাসান জীবন। উদ্বোধনের পরপরই ব্রিজটি জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়।
তবে উদ্বোধনের অল্প সময়ের মধ্যেই দুর্বৃত্তরা ব্রিজে স্থাপিত নামফলকটি খুলে নিয়ে যায়। বিষয়টি স্থানীয়দের নজরে এলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এলাকাবাসীর অভিযোগ, গুরুত্বপূর্ণ এই অবকাঠামোর যথাযথ নিরাপত্তা নিশ্চিত করা হয়নি, যা দুঃখজনক। তারা দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি ব্রিজে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা।
খবর বিভাগঃ
হবিগঞ্জ
