আজমিরীগঞ্জ উপজেলায় ধর্ষণচেষ্টার মামলায় নুর আলম (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার নুর আলম আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা মধ্যপাড়া গ্রামের নিয়াজ উল্লার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সকাল প্রায় ১০টার দিকে জলসুখা মধ্যপাড়া গ্রামের এক গৃহবধূ নিজ বাড়ির সামনের গোয়ালঘরে কাজ করছিলেন। এ সময় অভিযুক্ত নুর আলম পেছন থেকে তাকে জাপটে ধরে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। ওই গৃহবধূ চিৎকার করলে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে আসামি নুরআলমের নাম উল্লেখ করে আজমিরীগঞ্জ থানায় ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর আজমিরীগঞ্জ থানার এসআই সনক দেবের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে জলসুখা মধ্যপাড়া এলাকায় অভিযুক্তের বাড়ির সামনের সড়ক থেকে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এ বিষয়ে আজমিরীগঞ্জ থানার এসআই সনক দেব বলেন, “জলসুখা এলাকার এক নারী ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা দায়ের করার পরপরই আমরা অভিযান পরিচালনা করি। এলাকাবাসীর সহযোগিতায় অভিযুক্ত নুর আলমকে গ্রেপ্তার করা হয়েছে।” তিনি আরও বলেন স্থানীয় কয়েকজন বাসিন্দারা বলেছেন অভিযুক্তের বিরুদ্ধে এর আগেও অনুরূপ অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছিল এবং সে সময় তাকে জরিমানাও করা হয়েছিল। এবং গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
খবর বিভাগঃ
হবিগঞ্জ
