সাংস্কৃতিক অবক্ষয় নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রবীণ বাউল সাধক দেওয়ান কলিম শা। তিনি বলেন, বাউল গান ছিল আধ্যাত্মিকতা ও শুদ্ধ সংস্কৃতির প্রতীক। কিন্তু বর্তমান প্রজন্মের কিছু কথিত নারী বাউল শিল্পীর কুরুচিপূর্ণ আচার-আচরণে নিজেকে বাউল শিল্পী পরিচয় দিতে আজ লজ্জা লাগে।
মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কায়েস আহমদ সালমান বলেন, এই অশ্লীলতা ও উচ্চশব্দের দৌরাত্ম্য বন্ধ না হলে আগামী প্রজন্ম ধ্বংস হয়ে যাবে। শিক্ষার্থীদের পড়াশোনার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে অবিলম্বে এসব বন্ধ করা জরুরি।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত হয়েছেন। এখনো লিখিত অভিযোগ না পেলেও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাশেম বলেন, এসএসসি পরীক্ষার সময় এমন অশোভন কার্যকলাপ কোনোভাবেই কাম্য নয়। প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যান ও থানার ওসিকে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
