হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ৯নং পুকড়া ইউনিয়নের আমিরপুর গ্রামে ভাতিজার আঘাতে চাচার মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল আনুমানিক ৯টার দিকে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে একই পরিবারের সদস্যদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সুফি মিয়ার ছেলে সামায়েল মিয়া (২৪) তার আপন চাচা রউফ মিয়ার ওপর হামলা চালায়।
এ সময় সামায়েলের আঘাত রউফ মিয়ার নাকে লাগে। এতে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মধ্যে আতঙ্কও বিরাজ করছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।
খবর বিভাগঃ
হবিগঞ্জ
