ঢাকাস্থ বানিয়াচং-আজমিরীগঞ্জ ইসলামিক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনোনীত হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ

আজমিরীগঞ্জ প্রতিনিধি : সম্প্রতি ঢাকায় ডিবিসি হলরুমে আয়োজিত এক সভায় ঢাকাস্থ আজমিরীগঞ্জ - বানিয়াচং ইসলামিক এসোসিয়েশনের পুর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ ২ আজমিরীগঞ্জ বানিয়াচংয়ের সংসদ সদস্য ডাঃ শাখাওয়াত হাসান জীবন।  

এতে সাধারণ সম্পাদক মনোনীত হওয়ায় এলাকাবাসী ও সংশ্লিষ্ট সকলের প্রতি  কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মাওলানা আবু মুসা সাদ। এক খুদে বার্তায় তিনি এই কৃতজ্ঞতা প্রকাশ করেন। মাওলানা আবু মুসা সাদ একজন মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা তরুণ আলিম, সমাজসেবক ও সাবেক ছাত্রনেতা। 

ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি ইসলামী ছাত্র আন্দোলন আজমিরীগঞ্জ উপজেলার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক  হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে তাঁর সাংগঠনিক পথচলা শুরু করেন। 

পরবর্তীতে উপজেলা সেক্রেটারি, ইসলামী ছাত্র আন্দোলন জেলা ভারপ্রাপ্ত সেক্রেটারি এবং বর্তমানে ইসলামী আন্দোলন বাংলাদেশের হবিগঞ্জ জেলা শাখার প্রচার ও দাওয়াহ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এছাড়াও তিনি বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড হবিগঞ্জ জেলার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন, সাহাবা সৈনিক পরিষদ শিবপাশা ইউনিয়নের জয়েন্ট সেক্রেটারি দায়িত্ব পালন করছেন। 

দ্বীনি শিক্ষা ও সমাজ উন্নয়নের লক্ষ্যে তিনি বিভিন্ন মাদরাসার মুহতামিম, পরিচালক, মসজিদের খতিব ও শিক্ষক হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। বর্তমানে তিনি আজমিরীগঞ্জ ওলামা পরিষদের সহকারী সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

তার এই দীর্ঘ সাংগঠনিক ও সামাজিক কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ গত ২১ মে, বৃহস্পতিবার ঢাকাস্থ বানিয়াচং-আজমিরীগঞ্জ ইসলামিক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হিসেবে সর্বসম্মতিক্রমে তাঁর উপর দায়িত্ব অর্পণ করা হয়। 

এটি নিঃসন্দেহে এলাকাবাসীর জন্য গৌরবের বিষয়।

অত্র এলাকার কৃতি সন্তান, তরুণ আলিম ও সামাজিক ব্যক্তিত্ব মাওলানা আবু মুসা সাদ সবসময় উপজেলার মানুষের সেবা করতে এবং সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে অঙ্গীকারবদ্ধ।

তিনি সকলের কাছে দোয়া ও সার্বিক সহযোগিতা  কামনা করেছেন, যেন সততা, নিষ্ঠা ও আমানতের সাথে অর্পিত দায়িত্ব পালন করতে পারেন এবং সমাজের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে পারেন।


শেয়ার করুন