হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ॥ যুবকের দুঃসাহসিক চুরির চেষ্টা ঘিরে উত্তেজনা

আমিনুল ইসলাম আপন ॥ হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক সদর হাসপাতালে এক যুবকের দুঃসাহসিক চুরির চেষ্টার ঘটনা ঘটেছে। নিরাপত্তা ব্যবস্থার তোয়াক্কা না করে হাসপাতালের সাততলা ভবনের বাইরের লোহার গ্রিল বেয়ে ওপরের দিকে ওঠার একটি দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে (২য় পাতায়) দেখুন) ছড়িয়ে পড়লে এলাকায়  ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, দিনের আলোতেই ওই যুবককে হাসপাতালের বহুতল ভবনের পেছনের অংশে গ্রিল ধরে একের পর এক তলা অতিক্রম করতে দেখা যায়। অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে ভবনের বাইরে ওঠার সময় নিচে থাকা পথচারী ও রোগীর স্বজনরা বিষয়টি লক্ষ্য করেন এবং অনেকে মোবাইল ফোনে ভিডিও ও ছবি ধারণ করেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, চুরির উদ্দেশ্যেই যুবকটি ভবনের পেছনের জানালা দিয়ে ভেতরে প্রবেশের চেষ্টা করছিল। সরকারি এই গুরুত্বপূর্ণ ও জনাকীর্ণ হাসপাতালে এমন ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন উঠেছে এবং ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়রা দ্রুত অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে রোগী ও স্বজনদের নিরাপত্তা নিশ্চিত করা যায়।



শেয়ার করুন