শুক্রবার বাদ জুম্মা হবিগঞ্জ জেলা আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উদ্যোগে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। জুম্মার নামাজের পরপরই শহরের বিভিন্ন মসজদি থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে কোর্ট জামে মসজিদ প্রাঙ্গণে জড়ো হতে থাকেন ধর্মপ্রাণ তৌহিদি জনতা। একসময় কানায় কানায় পূর্ণ হয়ে যায় কোর্ট মসজিদ প্রাঙ্গণ।
আহলে সুন্নাত ওয়াল জামায়াত হবিগঞ্জ জেলা শাখার সভাপতি রইচ মিয়ার সভাপতিত্বে অনুষ্টিত প্রতিবাদ সামাবেশে বক্তব্য রাখেন- মাওলানা মুফতি আব্দুল মজিদ ফিরোজপুরি, মাওলানা ফরিদ উদ্দিন, মাওলানা আশরাফুল ওয়াদুদ, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, মাওলানা আব্দুল জলিল, মাওলানা মোস্তাফিজুর রহমান আজহারি ও সৈয়দ মুশফিক আহমেদসহ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের জেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ।
এসময় বক্তারা অবিলম্বে ভারতের পশ্চিমবঙ্গে সংখ্যালুঘু মুসলমানদের উপর হামলা, ভাংচুর, হত্যা ও নির্যাতন বন্ধের দাবী জানান। একই সঙ্গে হুশিয়ারি প্রদান করা হয় যদি মুসলমানদের উপর নির্যাতন বন্ধ না করা হয় তা হলে ঢাকায় ভারতীয় দূতাবাস ঘেরাও করা হবে এবং সমগ্র মুসলিম জাতীকে নিয়ে কঠিন থেকে কঠিনতম আন্দোলন গড়ে তোলা হবে।
এছাড়াও মুসলমান নির্যাতন বন্ধের জন্য সরকারের আন্তরিক সহযোগীতাও কামনা করেন বক্তারা।
