রোববার সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে শানখলা ইউনিয়নের পানছড়ি পার্কসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে উত্তোলিত বালুভর্তি একটি ট্রাক্টর জব্দ করা হয়।
এরপর সকাল সাড়ে ১১টার দিকে পাইকপাড়া ইউনিয়নের বদরগাজী নতুন ব্রিজসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত দুটি ড্রেজার মেশিন ও পাইপ তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়।
এদিকে দুপুর সাড়ে ১২টার দিকে বনগাঁও আশ্রয়ণ প্রকল্পসংলগ্ন এলাকায় সীমানার বাইরে থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জাহিদ তরফদার নামে এক ব্যক্তিকে ৩ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ ও নদী রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং এ ধরনের কার্যক্রমের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
