লাখাইয়ে দায়িত্বে অবহেলায় হাম-রুবেলা টিকা বঞ্চিত ১৫৩ শিশু

হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার স্বাস্থ্য সহকারীর দায়িত্ব অবহেলায় হাম-রুবেলা টিকা বঞ্চিত ১৫৩ শিশু। তার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগে শোকজ নোটিশ দিয়েছেন জেলা সিভিল সার্জন রত্নদ্বীপ। শোকজ নোটিশ সূত্রে জানা যায়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা হবিগঞ্জ জেলার প্রতিনিধি ডাক্তার খন্দকার ওয়াকিল আহমেদ ৪ মে  তারিখে উপজেলার বামৈ ইউনিয়নের ৪,৫,৬, নম্বর ওয়ার্ড অর্থাৎ ইপিআই ওয়ার্ড কেন্দ্র নম্বর ২ এ পরিদর্শন কালে ৮টি বিষয়ে দায়িত্ব অবহেলা,  বিভিন্ন অনিয়ম,  ও সেচ্ছা চারিতা ধরা পড়ে। এর পরিপ্রেক্ষিতে তিনি জেলা সিভিল সার্জন বরাবর অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্যন ও পঃ পঃ কর্মকর্তা ডা. কাজী শামসুল আরেফীন বলেন, সরেজমিনে গিয়ে দেখা গেছে ওই কেন্দ্রের ১৫৩ জন শিশু হাম-রুবেলা টিকাদান থেকে বঞ্চিত হয়েছে। এবং  তার বিরুদ্ধে অসংখ্য অভিযোগ রয়েছে । তিনি ইতিপূর্বে আরো অনেক অনিয়ম ও সেচ্ছা চারিতার অভিযোগ ছিল। তাকে বার বার সতর্ক করার পরেও সে একটার  পর একটা অনিয়ম করেই যাচ্ছেন। তিনি আরো বলেন, সিভিল সার্জন মহোদয়ের নির্দেশে তার বেতন ভাতা বন্ধ রাখা  হয়েছে। এ বিষয়ে  জেলা সিভিল সার্জন রত্নদ্বীপ বিশ্বাস  বলেন, তার বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য প্রমানিত হওয়ায় তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে। স্বাস্থ্য সহকারী অলিউডর রহমান বলেন, সিভিল সার্জন স্যার আমার উপর যে অভিযোগ উঠেছে তা আংশিক সত্য তবে স্যারের কাছে ক্ষমা চেয়েছি। স্বাস্থ্য সহকারী অলিউডর রহমানের দায়িত্ব অবহেলার কারণে  ওই কেন্দ্রের হাম-রুবেলা টিকা প্রাপ্ত অভিভাবকগন ক্ষোভ প্রকাশ করে বলেন সংশ্লিষ্ট দায়িত্ব প্রাপ্ত স্বাস্থ্য সহকারীর কাম খেয়ালী ও দায়িত্ব অবহেলা  কারণে আমাদের কেন্দ্রের প্রায় ১৪৫  জন শিশু হাম-রুবেলা টিকাদান থেকে বঞ্চিত হয়েছে।


শেয়ার করুন