হবিগঞ্জের মাধবপুর উপজেলার মিঠাপুকুর গ্রামের প্রধান সড়কের বেহাল দশা নিয়ে চরম ভোগান্তিতে রয়েছেন এলাকাবাসী। দীর্ঘ কয়েক দশক ধরে সংস্কারের অভাবে সড়কটি এখন প্রায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।
স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই সড়কজুড়ে কাদা ও পানির সৃষ্টি হয়। এতে পথচারীদের চলাচল যেমন দুর্বিষহ হয়ে ওঠে, তেমনি যানবাহন চলাচলও প্রায় বন্ধ হয়ে যায়। অনেক সময় প্রয়োজনীয় কাজেও মানুষ বাড়ি থেকে বের হতে পারেন না।
বিশেষ করে অসুস্থ রোগী পরিবহন এবং স্কুলগামী শিক্ষার্থীদের জন্য দুর্ভোগ চরম আকার ধারণ করে। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে বলে জানিয়েছেন স্থানীয়রা।
গ্রামবাসীরা জানান, এটি এলাকার প্রধান যাতায়াতের পথ হলেও দীর্ঘদিন ধরে সড়কটির উন্নয়নে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে প্রতিনিয়ত ভোগান্তি নিয়েই চলতে হচ্ছে তাদের।
এলাকাবাসীর দাবি, দ্রুত সড়কটি সংস্কার করে পাকা রাস্তা নির্মাণ করা হোক। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি দৃষ্টি কামনা করেছেন তারা।
খবর বিভাগঃ
হবিগঞ্জ
