হবিগঞ্জ শহরের বগলা বাজার এলাকায় ফিজিশিয়ান স্যাম্পল সংরক্ষণ ও বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার পরিচালিত এক অভিযানে অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ এ জরিমানা করেন। অভিযানে দেখা যায়, নির্ধারিত নিয়ম ভঙ্গ করে ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ মজুদ এবং বিক্রি করা হচ্ছিল, যা আইনত দণ্ডনীয় অপরাধ।
অধিদপ্তর সূত্রে জানা গেছে, ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ শুধুমাত্র চিকিৎসকদের মাধ্যমে রোগীদের পরামর্শের জন্য প্রদান করা হয়, এগুলো বাণিজ্যিকভাবে বিক্রি করা সম্পূর্ণ নিষিদ্ধ। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
অভিযান চলাকালে সংশ্লিষ্ট ব্যবসায়ী দোষ স্বীকার করে জরিমানার অর্থ পরিশোধ করেন।
খবর বিভাগঃ
হবিগঞ্জ
