চুনারুঘাটে ২০ কেজি গাঁজাসহ দুই যুবক আটক

র‌্যাব জানায়, র‌্যাব-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল মঙ্গলবার (৬ মে) রাত আনুমানিক ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট উপজেলার ১নং গাজীপুর ইউনিয়নের ইকরতলী এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি ও হেফাজতে থাকা পাঁচটি পোটলা থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। জব্দকৃত গাঁজাগুলো নীল রঙের পলিথিন ও খাকি রঙের স্কচটেপ দিয়ে মোড়ানো ছিল। গ্রেফতারকৃতরা হলেন ইকরতলী গ্রামের মোঃ সোহাগ মিয়া (২৬) ও মোঃ আক্তার হোসেন (৩৫)। র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখার কথা স্বীকার করেছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর গ্রেফতারকৃতদের চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-৯ জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।


শেয়ার করুন