আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে “প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (চঅজঞঘঊজ)” প্রকল্পের আওতায় “পার্টনার কংগ্রেস” অনুষ্ঠিত হয়েছে। ২০২৫-২০২৬ অর্থবছরের এ কর্মসূচির আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, আজমিরীগঞ্জ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আবু মনসুর সাখাওয়াত হাসান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কৃষি উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সরকার বিভিন্ন যুগোপযোগী উদ্যোগ গ্রহণ করেছে। এসব প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে কৃষকদের জীবনমান উন্নয়নের পাশাপাশি দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা আরও সুদৃঢ় হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোহাম্মদ আনোয়ারুল হক, উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি হবিগঞ্জ; ড. শাহানা পারভীন, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (পিএসও), ব্রি আঞ্চলিক কার্যালয় হবিগঞ্জ এবং মোঃ আকবর হোসেন, অফিসার ইনচার্জ, আজমিরীগঞ্জ থানা। স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রুহুল আমীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. রেজাউল করিম। বক্তারা বলেন, কৃষিভিত্তিক উদ্যোক্তা তৈরি, পুষ্টি উন্নয়ন এবং জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তুলতে “চঅজঞঘঊজ” প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক-কৃষাণী, উদ্যোক্তা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
খবর বিভাগঃ
হবিগঞ্জ
