চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নাথ বাড়ি এলাকার একটি গুরুত্বপূর্ণ কালভার্ট ভেঙে পড়ার উপক্রম হয়েছে। দীর্ঘদিন ধরে অবহেলা ও সংস্কারের অভাবে কালভার্টটির বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে, যা বর্তমানে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি করছে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিন এই রাস্তা দিয়ে অসংখ্য মানুষ যাতায়াত করেন। এছাড়াও টমটম, অটোরিকশা ও অন্যান্য ছোট যানবাহন নিয়মিত চলাচল করলেও ঝুঁকি নিয়েই পারাপার হতে হচ্ছে সবাইকে। সামান্য অসাবধানতাই বড় দুর্ঘটনার কারণ হতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী। এলাকাবাসীর অভিযোগ, বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলেও এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে দিন দিন ঝুঁকি বাড়ছে এবং জনদুর্ভোগ চরম আকার ধারণ করছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত কালভার্টটি সংস্কার বা পুনর্র্নিমাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। অন্যথায় যেকোনো সময় ঘটে যেতে পারে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা।
খবর বিভাগঃ
হবিগঞ্জ
