হবিগঞ্জ শহরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য প্রস্তুতের দায়ে একটি হোটেলকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
৪ মে শহরের কোর্ট মসজিদের নিচে অবস্থিত কিসমত হোটেলে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দেখা যায়, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণ করা হচ্ছে, যা ভোক্তা অধিকার আইনের পরিপন্থী।
এ অপরাধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ কিসমত হোটেলকে ৮ হাজার টাকা জরিমানা করেন।
অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
খবর বিভাগঃ
হবিগঞ্জ
