বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৌফিক আনোয়ারের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অভিযানকালে বিভিন্ন প্রতিষ্ঠানের পরিবেশ, পরিষ্কার-পরিচ্ছন্নতা, প্রয়োজনীয় কাগজপত্র এবং খাদ্যপণ্যের মেয়াদ পরীক্ষা করা হয়। এ সময় বিস্কুট, দইসহ কয়েকটি পণ্যে উৎপাদন বা মেয়াদের তথ্য উল্লেখ না থাকা এবং কিছু পণ্য মেয়াদোত্তীর্ণ পাওয়া গেলে দয়াল বেকারির ম্যানেজার মো. নজরুল ইসলাম (৫৪)-কে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভবিষ্যতে যাতে কোনো প্রতিষ্ঠান মেয়াদবিহীন বা মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য সংরক্ষণ ও বিক্রি না করে সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।
এ সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তৌফিক আনোয়ার জানান, জনস্বার্থে চুনারুঘাট পৌরসভার খাদ্যদ্রব্য সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানে নিয়মিত তদারকি ও মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।
