মঙ্গলবার দুপুরে মাধবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি ফয়সল বলেন, “মাদকের ভয়াবহ বিস্তার দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ছড়িয়ে পড়েছে। মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার, সমাজ এবং পুরো জাতির ভবিষ্যৎকে ধ্বংস করে দেয়। বিশেষ করে তরুণ ও যুবসমাজ মাদকের কারণে বিপথগামী হচ্ছে, যা আগামী প্রজন্মের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।”
তিনি আরও বলেন, “মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মাদক প্রতিরোধে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি, সাংবাদিক, সামাজিক সংগঠন ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। সমাজের প্রতিটি স্তরে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে হবে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদি হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মাধবপুর থানার ওসি সোহেল রানা, উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল, সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, সৈয়দ আতাউল মোস্তফা সোহেল, মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদ, মীর খুরশেদ আলম, সাবেক কাউন্সিলর ইশরাত জাহান, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ এবং মাধবপুর প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন আহমদসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
সভায় মাধবপুর বাজারের অভ্যন্তরে অবাধে গবাদিপশু চলাচলের বিষয়টিও গুরুত্বের সঙ্গে আলোচিত হয়। ব্যবসায়ী ও পথচারীরা অভিযোগ করেন, বাজার এলাকায় গরু ও অন্যান্য গবাদিপশুর অবাধ বিচরণে জনদুর্ভোগ বাড়ছে এবং বাজারের স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত হচ্ছে।
এ বিষয়ে এমপি এস.এম. ফয়সল মাধবপুর থানার ওসি সোহেল রানাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন এবং বাজার এলাকায় শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট সকলকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।
