গ্রেফতারকৃত ব্যক্তি মো. শাহ আলম (৩৮)। তিনি মাধবপুর উপজেলার ছাতিয়াইন উত্তরপাড়া গ্রামের বাসিন্দা। তার পিতা মো. ডোগাই মিয়া ও মাতা আনোয়ারা বেগম।
পুলিশ সূত্রে জানা যায়, হবিগঞ্জ জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি দল শনিবার রাতে মাধবপুর থানার ১১নং বাঘাশুরা ইউনিয়নের কালিগঞ্জ বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে সন্দেহভাজন শাহ আলমকে তল্লাশি করে তার হেফাজত থেকে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়।
অভিযানে এসআই সাকিব হোসেন, এসআই স্বপন চন্দ্র, এএসআই মো. নাঈম মিয়া, এএসআই গোলাম সারোয়ারসহ ডিবি পুলিশের সদস্যরা অংশ নেন।
জেলা গোয়েন্দা পুলিশ জানায়, গ্রেফতারকৃত শাহ আলমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। পাশাপাশি জেলার মাদক নির্মূলে অভিযান আরও জোরদার করা হবে এবং মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
