আটক ব্যক্তি উপজেলার চিমটিবিল খাস এলাকার মৃত হোসেন আলীর ছেলে মো. কামাল (২০)।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, রোববার (২৮ জুন) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কালামন্ডল বটতলা এলাকায় চানু হাজীর বাড়ির সামনে পাকা সড়কে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় কামালের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশি করা হয়। তল্লাশিকালে তার হেফাজত থেকে ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চুনারুঘাট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধারকৃত গাঁজা জব্দ করে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ।
ডিবি পুলিশের কর্মকর্তারা জানান, জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে।
