সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার বিস্তার রোধে হবিগঞ্জে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ জুন) দুপুর ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ। সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মঈনুল হক, অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম মুন্সী, হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আমিনুল হক সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। সভায় জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব, বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি এ বিষয়ে সকল শ্রেণি-পেশার মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
খবর বিভাগঃ
হবিগঞ্জ
