এই সড়কটি উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ। এর আশপাশে রয়েছে তেমুনিয়া বাজার, জগদীশপুর জে.সি স্কুল অ্যান্ড কলেজ, জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, জগদীশপুর বাজার, উপজেলা ভূমি অফিস, সাব-রেজিস্ট্রার অফিস, সৈয়দ সঈদ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ, নোয়াপাড়া বাজার ও নোয়াপাড়া রেল স্টেশন। এছাড়া সড়ক সংলগ্ন এলাকায় বেশ কয়েকটি শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে, যেখানে প্রতিদিন হাজারো শ্রমিক কর্মরত রয়েছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সড়কটির এমন বেহাল অবস্থা থাকলেও কার্যকর কোনো সংস্কার উদ্যোগ নেওয়া হয়নি। এতে সাধারণ মানুষ, শিক্ষার্থী, শ্রমিক ও ব্যবসায়ীদের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে।
স্থানীয়রা দ্রুত সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রশাসনের ঊর্ধ্বতন মহলের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। এ বিষয়ে মাধবপুর উপজেলা প্রকৌশলী কর্মকর্তা রেজাউল নবী বলেন, বিষয়টি জেলা চিফ ইঞ্জিনিয়ারকে লিখিতভাবে জানানো হয়েছে। দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম গ্রহণ করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
