ব্র্যাক জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রজেক্ট এর উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকায় ক্লিনিং ক্যাম্পেইন পরিচালনা করা হয়েছে। সোমবার সকালে হবিগঞ্জ পৌরসভা সংলগ্ন পুকুর পার ও উক্ত এলাকার আশেপাশে ব্র্যাক জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রজেক্ট এর উদ্দ্যোগে জাতীয় ম্যালেরিয়া ও এডিস বাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচির আয়োজনে এবং হবিগঞ্জ পৌরসভার সহযোগিতায় Breeding sources Reduction Campaign এই ক্যাম্পেইন শুরু হয়। উক্ত ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন জাবেদ ইকবাল চৌধুরি, প্রধান নিবার্হী, হবিগঞ্জ পৌরসভা।তিনি বলেন, বাড়ির চারপাশ, ছাদ, ফুলের টব, টায়ার, পরিত্যক্ত টায়ার, পরিত্যক্ত পাত্রে পানি জমে থাকে তাহলে সেখানে মশার লার্বা জন্ম নিতে পারে। তাই নিয়মিত ভাবে এইসব স্থানগুলো পরিস্কার পরিচ্ছন্ন রাখা অপরিহার্য।যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা যাবে না। ময়লা আবর্জনা অবশ্যই ডাস্টবিনে ফেলতে হবে। তাহলে এই শহর সুন্দর থাকবে। আসুন আমরা সবাই মিলে সুন্দর শহর গড়ি। এ সময় ব্র্যাক এর পক্ষে উপস্থিত ছিলেন, ব্র্যাক ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর জনাব মো: আতাউর রহমান। তিনি পরিস্কার পরিচ্ছন্নতার ব্যাপারে বিভিন্ন দিকনির্দেশনা দেন। এছাড়াও উপস্থিত ছিলেন, এরিয়া ম্যানেজার, বিএইচপি এবং জনাব খায়ের মিয়া, অফিসার ক্লাইমেট চেইঞ্জ এন্ড হেলথ এবং উপজেলা ও ব্র্যাক এর অন্যান্য কর্মীবৃন্দ।
খবর বিভাগঃ
হবিগঞ্জ
