লাখাইয়ে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন মামলার ৫ আসামি আটক

হবিগঞ্জের লাখাই উপজেলায় পৃথক অভিযান চালিয়ে মাদক মামলার এক আসামিসহ বিভিন্ন মামলার পাঁচজনকে গ্রেপ্তার করেছে লাখাই থানা পুলিশ। বৃহস্পতিবার (২ জুলাই) দিবাগত রাত থেকে শুক্রবার বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, বামৈ গ্রামের ইউসুফ আলীর ছেলে হারুন উর রশীদ (৩৭), জিরুন্ডা গ্রামের কামাল মিয়ার ছেলে শামসুজ্জামান (২৭), মৃত আব্দুল হামিদের ছেলে কামাল মিয়া (৫০), করাব গ্রামের ছায়েদ মিয়ার ছেলে রায়হান মিয়া (২৫) এবং স্বজন গ্রামের লিটন রবিদাসের স্ত্রী পার্বতী রবিদাস (৩৫)।

পুলিশ সূত্রে জানা যায়, লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদের নেতৃত্বে পুলিশের উপপরিদর্শক (এসআই) আবু কাউছার, বিপুল চন্দ্র দেবনাথ, প্রণয় কুমার সরকার, সহকারী উপপরিদর্শক (এএসআই) প্রদীপ, ফিরোজ আলম, অরবিন্দু ও আব্দুল হাকিমসহ সঙ্গীয় ফোর্স বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান পরিচালনা করে চারজনকে গ্রেপ্তার করেন।

এদিকে, স্বজনগ্রাম তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বৃহস্পতিবার বিকেলে স্বজনগ্রাম মুচিপাড়ায় অভিযান চালিয়ে পার্বতী রবিদাসের বসতঘর থেকে ২ লিটার দেশীয় তৈরি চোলাই মদ এবং মদ তৈরির ৩০ লিটার ওয়াশ উদ্ধার করেন। এ সময় তাকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, পার্বতী রবিদাসের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া অপর চারজনের বিরুদ্ধে বিভিন্ন মামলার পরোয়ানা থাকায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদ বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে শুক্রবার (৩ জুলাই) হবিগঞ্জের সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধ নিয়ন্ত্রণ ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।


শেয়ার করুন