চিকিৎসা কার্যক্রমে সার্বিক সহযোগিতা প্রদান করে ডা. সাহিদ চক্ষু হাসপাতাল, হবিগঞ্জ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ইনাতগঞ্জ বার্তার সম্পাদক ও প্রকাশক এবং পর্তুগাল প্রবাসী নাজমুল ইসলাম। তিনি বলেন, "অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব। সমাজকল্যাণমূলক সংগঠনের পাশাপাশি বিত্তবান ও সচেতন মানুষ এগিয়ে এলে স্বাস্থ্যসেবাসহ জনকল্যাণমূলক কর্মকাণ্ড আরও বিস্তৃত হবে।"
এ সময় উপস্থিত ছিলেন ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড সদস্য মতচ্ছির রহমান, আগনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লামেশ দাস, বিশিষ্ট মুরব্বি আলহাজ শুকুর হোসেন, হাজী আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবক, শিক্ষাবিদ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানের একপর্যায়ে সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে নিজ আগনা সমাজ কল্যাণ সংস্থার পক্ষ থেকে নাজমুল ইসলামের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
আয়োজকরা জানান, সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ভবিষ্যতেও এ ধরনের বিনামূল্যের চিকিৎসা কার্যক্রম অব্যাহত থাকবে। একই সঙ্গে চিকিৎসা কার্যক্রমে সহযোগিতার জন্য ডা. সাহিদ চক্ষু হাসপাতাল এবং অনুষ্ঠান সফল করতে সহযোগিতাকারী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
