অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলনের সত্যতা পাওয়ায় পানিউমদা ইউনিয়নের শেখর ইসলামকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৭(ক) ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। পরে তিনি তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতে জরিমানার অর্থ পরিশোধ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন বলেন, "সরকারি অনুমতি ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বালু উত্তোলন করতে পারবে না। অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়। এতে নদী, বিল ও হাওরের স্বাভাবিক প্রতিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি কৃষিজমি, জলাশয় ও স্থানীয় জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ে। তাই এ ধরনের অপরাধের বিরুদ্ধে প্রশাসনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।"
স্থানীয় সচেতন মহল বলছে, দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ পাওয়া যাচ্ছে। প্রশাসনের নিয়মিত অভিযান ও কঠোর নজরদারির মাধ্যমে এসব কর্মকাণ্ড বন্ধ করা সম্ভব হবে বলে তারা আশা প্রকাশ করেন।
নবীগঞ্জ উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ সংরক্ষণ এবং সরকারি সম্পদ রক্ষার স্বার্থে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ভবিষ্যতেও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি কেউ আইন অমান্য করে বালু উত্তোলনের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
