হবিগঞ্জে র‍্যাবের অভিযানে ২০ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার

হবিগঞ্জে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯ এর অভিযানে ২০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

র‍্যাব-৯ সূত্রে জানা যায়, শনিবার (৭ ফেব্রুয়ারি ২০২৬) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল হবিগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া বাইপাস পয়েন্ট এলাকায় চেকপোস্ট স্থাপন করে। এ সময় নছরতপুর এলাকা থেকে আসা একটি সবুজ রঙের সিএনজিকে থামানোর সংকেত দিলে এতে থাকা দুই ব্যক্তি পালানোর চেষ্টা করে।

র‍্যাব সদস্যরা ধাওয়া করে একজনকে আটক করতে সক্ষম হলেও অপরজন পালিয়ে যায়। পরে আটক ব্যক্তির দেওয়া তথ্যমতে সিএনজির ভেতরে তল্লাশি চালিয়ে ইঞ্জিনের ওপর রাখা চারটি পোটলা থেকে মোট ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এরপর গাঁজা ও সিএনজিসহ তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি মো. সোহাগ মিয়া (২৬)। তিনি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ইকরতলী গ্রামের মৃত নায়েব আলীর পুত্র।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহাগ মিয়া জানান, পলাতক সহযোগীর সঙ্গে যোগসাজশে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে বহন করছিলেন।

র‍্যাব আরও জানায়, গ্রেফতারকৃত ব্যক্তি ও পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত আলামত হবিগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়


শেয়ার করুন