হবিগঞ্জের বানিয়াচংয়ে দায়ের করা কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি আজম (২২)-কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৬টার দিকে হবিগঞ্জ শহরের সিনেমা হল রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব-৯ সূত্র জানায়, বানিয়াচং উপজেলার হরিহর এলাকার এক কিশোরীর ওপর সংঘটিত ধর্ষণের ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে ২০২৫ সালের ২০ অক্টোবর বানিয়াচং থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই মামলার প্রধান আসামি আজম পলাতক ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯-এর সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আজম বানিয়াচং উপজেলার হরিপুর গ্রামের মৃত রুস্তম আলীর ছেলে।
র্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে হবিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
খবর বিভাগঃ
হবিগঞ্জ
