কাশিপুরী পীর তাজুল ইসলাম আর নেই, আগামীকাল জানাজা

হবিগঞ্জ সদর উপজেলার কাশিপুর গ্রামের বাসিন্দা পীরে তরিক্বত শাহ সুফি মাওলানা তাজুল ইসলাম চৌধুরী আলক্বাদেরী, যিনি কাশিপুরী পীর সাহেব হুজুর নামে পরিচিত, ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ১ ফেব্রুয়ারি দুপুরে গুরুতর অসুস্থ অবস্থায় সিলেটের রাগিব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৭০ বছর।

মরহুম পীর সাহেব দীর্ঘদিন ধরে ধর্মীয় শিক্ষা প্রচার, আধ্যাত্মিক সাধনা এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। তার ইন্তেকালে কাশিপুরসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি অসংখ্য ভক্ত, অনুসারী ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের স্ত্রী, সন্তানসহ বহু আত্মীয়স্বজন রয়েছেন।

তার জানাজার নামাজ আগামী ২ ফেব্রুয়ারি দুপুর আড়াইটায় কাশিপুর ঈদগা মাঠে অনুষ্ঠিত হবে। জানাজায় সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লি ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।


শেয়ার করুন