হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য ডাঃ আবু মুনসুর সাখাওয়াত হাসান জীবনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বানিয়াচং ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন সেন্টারের নেতৃবৃন্দ। ৫ই মার্চ (বৃহস্পতিবার) তারাবীহ নামাজের পর বানিয়াচং উপজেলা সদরের ১নং উত্তর-পূর্ব ইউনিয়নের কামালখানী মহল্লায় অবস্থিত এমপির বাসভবন ‘হাসান মঞ্জিলে’ এই সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শুভেচ্ছা বিনিময়কালে ডায়াগনস্টিক সেন্টার মালিক পক্ষের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, আলহাজ্ব লুৎফুর রহমান (সাবেক আহবায়ক, বানিয়াচং উপজেলা বিএনপি এবং নির্বাচিত সভাপতি, বড়বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি)।
অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, ডাঃ মনির লস্কর, আজিজুর রহমান খান বাবু, মুক্তাদির হোসেন সেবুল ও শাহরিয়ার রহমান ইমন প্রমুখ। সাক্ষাৎকালে নেতৃবৃন্দ নব-নির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল তোড়া দিয়ে শুভেচ্ছা জানান এবং তাঁর উত্তরোত্তর সাফল্য কামনা করেন। পরে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় তারা এলাকার স্বাস্থ্যসেবার মান উন্নয়ন ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। এমপি ডা. জীবনও তাঁর নির্বাচনী এলাকার উন্নয়নে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।
খবর বিভাগঃ
হবিগঞ্জ
