সদর থানা পুলিশের সাড়াশি অভিযানে ৬ আসামি গ্রেফতার

হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের সাড়াশি অভিযানে পরোয়ানাভুক্ত ৬ আসামিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাত থেকে সকাল পর্যন্ত ওসি দেলোয়ার হোসেনের নির্দেশে একদল পুলিশ সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। বিভিন্ন মামলায় তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিলো। শনিবার বিকালে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। 


শেয়ার করুন