অপরদিকে হবিগঞ্জ সীমান্তে পৃথক দুইটি অভিযান চালিয়ে পাঁচটি ভারতীয় গরু ও ৪৮ বোতল মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি বলে জানানো হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকালে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে এসব জব্দ করা।
বিজিবি ৫৫ ব্যাটালিয়ন জানায়, ভারতীয় মাদক দেশে ঢুকার চেষ্টা চলছে এমন খবর পেয়ে মাধবপুরে রাজেন্দ্রপুর বিওপির টহলদল সীমান্তে অভিযান চালায়। পরে রাত প্রায় ১২টার দিকে সীমান্ত থেকে প্রায় ২০০ গজ ভেতরে রামনগর এলাকায় একটি জঙ্গলের ভেতর থেকে মালিকবিহীন ৪৮ বোতল ভারতীয় মদ জব্দ করে। এদিকে পৃথক আরেকটি বিশেষ অভিযানে গুইবিল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার গুইবিল এলাকায় সোমবার (৯ মার্চ) চোরাকারবারীরা ভারত থেকে তিন লক্ষাধিক টাকা মূল্যের পাঁচটি গরু এনে পাচারের উদ্দেশ্যে জঙ্গলে লুকিয়ে রাখে। খবর পেয়ে বিজিবির টহলদল অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় গরুগুলো জব্দ করা হয়। জব্দকৃত মদ ও গরু আইনগত ব্যবস্থা নিতে হবিগঞ্জ জেলা কাস্টমস ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দপ্তরে হস্তান্তর প্রক্রিয়াধীন। চলতি মাসে ৫৫ বিজিবির বিশেষ অভিযানে এখন পর্যন্ত ৮৯ কেজি ভারতীয় গাঁজা ও ১৪১ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে।
