হবিগঞ্জের মাধবপুর উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজা ও একটি মোটরসাইকেলসহ খোকন মিয়া ওরফে সাগর (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৭ এপ্রিল) রাতে উপজেলার কাশিমনগর বাজারের রেলগেট এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার খোকন মিয়া উপজেলার ধর্মঘর ইউনিয়নের মোহনপুর গ্রামের বাসিন্দা। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাশিমনগর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমানের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ গাঁজা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, খোকন মিয়া দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
খবর বিভাগঃ
হবিগঞ্জ
