নবীগঞ্জে বজ্রপাতে জেলে নিহত

নবীগঞ্জ উপজেলায় বজ্রপাতে সুনাম উদ্দিন (৪০) নামে এক জেলের মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে উপজেলার পূর্ব বড় ভাকৈর ইউনিয়নের রামপুর গ্রামের পাশের বিবিয়ানা নদীর তীরবর্তী মমিনা হাওরে মাছ ধরার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুনাম উদ্দিন ওই গ্রামের সুন্দর আলী পীর সাহেবের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, হাওরে মাছ ধরার সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ স্থানে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধিরা নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।


শেয়ার করুন