সড়কের পাশে ঝুঁকিপূর্ণ গাছ ॥ দুর্ভোগে আজমিরীগঞ্জের পথচারী-যান চালকরা

আমিনুল ইসলাম আপন : আজমিরীগঞ্জ উপজেলা পরিষদ কমপ্লেক্সের কাছে শরিফ উদ্দিন সড়কের পাশে একটি বড় গাছ ঝুঁকিপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে থাকায় প্রতিদিন চলাচলকারী যানবাহন ও পথচারীদের জন্য মারাত্মক ভোগান্তি ও দুর্ঘটনার আশঙ্কা সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, গাছটি রাস্তার দিকে হেলে পড়েছে এবং যেকোনো সময় ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। বিশেষ করে রাতের বেলা ও খারাপ আবহাওয়ায় পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। এতে যান চলাচল ব্যাহত হচ্ছে এবং এলাকাবাসীকে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। বিষয়টি নিয়ে এলাকাবাসী উপজেলা নির্বাহী কর্মকর্তার এস এম রেজাউল করিম মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত গাছটি অপসারণের জন্য জোর দাবি জানিয়েছেন। তাদের আশা, দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে জনসাধারণের দুর্ভোগ লাঘব হবে এবং সম্ভাব্য দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রেজাউল করিম জানান, তিনি বিষয়টি সম্পর্কে অবগত হয়েছেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


শেয়ার করুন