হবিগঞ্জে আঞ্জুমানে হেফাজতে ইসলামের মতবিনিময়-ইসলাহি মাহফিল অনুষ্ঠিত

আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর উদ্যোগে আগামী ৩০ অক্টোবর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত আজিমুশশান ইজতেমা সফল করার লক্ষ্যে হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা ও ইসলাহি মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২য় পাতায় দেখুন)   (২  মে) বিকাল ৪টা থেকে হবিগঞ্জ শহরের রাজনগর কবরস্থান মসজিদ প্রাঙ্গণে এ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন এলাকা থেকে আগত বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্জুমানের আমীর আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক (দা.বা.)। এছাড়াও কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও জেলার দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা ইসলাহী আলোচনা তুলে ধরেন এবং আগামী ৩০ অক্টোবর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত বৃহৎ ইজতেমা সফল করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তারা সকল কর্মী, মুহিব্বিন ও সংশ্লিষ্টদের উক্ত কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানান। শেষে প্রধান অতিথির দোয়ার মাধ্যমে মতবিনিময় সভা ও ইসলাহি মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।


শেয়ার করুন