শহরে মোটর সাইকেল চুরির সময় জনতার হাতে চোর আটক

শহরের ২নং পুল এলাকা থেকে মোটর সাইকেল চুরির সময় আল আমিন নামে এক চোরকে হাতেনাতে আটক করেছে জনতা। পরে তাকে উত্তম মধ্যম দিয়ে সদর থানায় সোপর্দ করা হয়। চোরকে ধরার সময় একটি ভিডিও ভাইরাল হয়। যাতে চোর বক্তব্য দেয় তার সাথে জড়িত রাজা, গাউছসহ আরও কয়েকজন। তাদেরকেও ধরতে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে পুলিশ। গতকাল রবিবার বিকালে ২নং পুল এলাকায় জনৈক ব্যক্তির মোটর সাইকেল নিয়ে যাওয়ার সময় লোকজন তাকে হাতেনাতে আটক করে। পরে সদর থানায় খবর দেয়া হলে আল আমিনকে থানায় নিয়ে আসেন। তার বিরুদ্ধে একাধিক চুরির অভিযোগ আছে। সে বহুলা গ্রামের হেলাল মিয়ার পুত্র। এ ঘটনায় মামলা হয়েছে। গতকাল বিকালেই তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।


শেয়ার করুন