এ উপলক্ষে পৌরসভার বিভিন্ন এলাকায় ময়লা-আবর্জনা অপসারণ কার্যক্রমের উদ্বোধন করেন পৌর প্রশাসক মোহাম্মদ মেহেদী হাসান।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, একটি পরিচ্ছন্ন শহর গড়ে তোলা শুধু পৌর কর্তৃপক্ষের দায়িত্ব নয়, এটি প্রতিটি নাগরিকের সম্মিলিত দায়িত্ব। সুস্থ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে সবাইকে নির্ধারিত স্থানে ময়লা-আবর্জনা ফেলার অভ্যাস গড়ে তোলার পাশাপাশি পরিবেশ সংরক্ষণে সচেতন ভূমিকা রাখতে হবে।
পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা এদিন পৌর এলাকার বিভিন্ন সড়ক, ড্রেন, বাজার এবং জনসমাগমস্থলে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করেন। এ সময় পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও পরিচ্ছন্নতা কর্মীরা উপস্থিত থেকে অভিযানে অংশ নেন।
পৌরসভার সহকারী প্রকৌশলী ববি মজুমদার জানান, এটি একদিনের কর্মসূচি নয়। ধারাবাহিকভাবে এ কার্যক্রম পরিচালনা করা হবে। নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, জনসচেতনতামূলক কার্যক্রম এবং নাগরিকদের সক্রিয় সহযোগিতার মাধ্যমে একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও বাসযোগ্য পৌরসভা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত এ ধরনের অভিযান পরিচালিত হলে পৌর এলাকার পরিবেশ আরও পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর হবে এবং জনসচেতনতা বৃদ্ধি পাবে।