হবিগঞ্জে দুর্ঘটনায় পা হারানো যুবকের পাশে জেলা প্রশাসন

হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় পা হারানো হৃদয় মিয়াকে ৭৫ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করেছে জেলা প্রশাসন।

বুধবার (২৪ জুন) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. জি. এম সরফরাজ হৃদয় মিয়ার হাতে অনুদানের চেক তুলে দেন।

জেলা প্রশাসন মিডিয়া সেলের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, চুনারুঘাট উপজেলার ধলাইপাড় গ্রামের বাসিন্দা হৃদয় মিয়া সম্প্রতি একটি মোটরসাইকেল দুর্ঘটনায় তার একটি পা হারান। তার চিকিৎসা ব্যয় বহন এবং কৃত্রিম পা সংযোজনের বিষয়টি বিবেচনায় নিয়ে মানবিক সহায়তার অংশ হিসেবে জেলা প্রশাসনের পক্ষ থেকে এককালীন ৭৫ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জেলা প্রশাসন হবিগঞ্জ সবসময় অসহায়, দুর্ঘটনাগ্রস্ত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে বদ্ধপরিকর। মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন


শেয়ার করুন